অভয়নগরে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত

অভয়নগরে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের সরদার জুট মিলের সামনে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন ৷ নিহত মটর সাইকেল আরোহী উপজেলার পৌর-নওয়াপাড়ার ৩নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৪৫) ৷

জানা গেছে, নিহত মিজানুর রহমান হিমালয় সিমেন্ট ফ্যাক্টরীতে ম্যানেজার পদে নিযুক্ত ছিলেন ৷ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সর্দার মিলের সামনে আসলে যশোর-গামী মালবাহী ট্টাক-(ঢাকা মেট্টো-ক- ২০-২১২০ ) উল্টে গিয়ে মটর সাইকেল চাপা দেয় ৷ ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো.আব্দুলাহ জানান, ৫ সেপ্টেম্বর    ( রবিবার)রাত ৯.৪০ মিনিটের সময় সরদার মিলের গেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে লোডবাহী ট্রাক উল্টে গিয়ে মটর সাইকেল আরোহী চাপা পড়ে এদূর্ঘটনা ঘটে ৷ উদ্ধার কাজ চলছে ৷ ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে ৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *