মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৫) নামে (৮ জানুয়ারি শনিবার) সকাল ৭ টায় ঢাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়। সাথে সাথে তাকে ন্যাসনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টায় তিনি পরলোক গমন করেন।
(দিব্যান লোকান্ স গচ্ছতু) তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। পরিবার সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা রতন কুমারের মরদেহ ঢাকা থেকে তার নিজ বাড়িতে পৌঁচ্ছাবার পর আগামীকাল রবিবার ৯ জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
তিনি গত মঙ্গলবার ৪ জানুয়ারি সন্ধায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তার নিজ কাজে রাণীশংকৈল থেকে ঢাকা যান। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

