ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া //

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর  মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৯ জুলাই  সকিলে অফিসার ক্লাবে মূল‍্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো আবুবকর সিদ্দিক।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো আবুবকর সিদ্দিক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করে  বলেন জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ গত ২৩ জুলাই মাইকিং ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুরু হয়।  ২৪ জুলাই পোনা অবমুক্তি,  বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সফল ৫ জন মাছচাষিকে পুরস্কার প্রদান করা হয়। ২৫ জুলাই প্রান্তিক মাছচাষি ও মৎস্যজীবীদের  নিয়ে ভান্ডারপাড়ার হাজিবুনিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই অবৈধ জাল নিমূলে চুকনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং কারেন্টজাল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

২৭ জুলাই শোভনা ইউনিয়নের কদমতলায় মাছচাষিদের মাটি পানি পরীক্ষার মাধ্যমে পরামর্শ সেবা প্রদান করা হয়। ২৮ জুলাই ৩০ জন চাষিকে জাইকার অর্থায়নে দেশীয় মাছ চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়। সেফটি প্রকল্পের আওতায় ১০ জন চাষিকে উন্নতমানের প্রোবায়োটিক প্রদান ও  মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ৪ জন চাষিকে মাছের খাদ্য প্রদান করা হয়। এতে চাষিরা খুবই উপকৃত হয়েছেন বলে তিনি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুল কাদের, সম্প্রসারন কর্মকর্তা, প্রণব কুমার দাশ টেকনিক্যাল অফিসার,  মোঃ আশিকুর রহমান,  টেকনিক্যাল অফিসার, ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শেখ ইভান আহমেদ, ল্যাব টেকনিশিয়ান নূর ইসলাম ও অফিস সহায়ক রায়হান সরদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *