//এম মুরশীদ আলী //
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”। এ শ্লোগান সঙ্গে নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী উপলক্ষে র্যালী শেষে উদ্বোধনী অনুষ্ঠান গত ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় রূপসা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।
এক দিনের প্রদর্শনীতে তুর্কি দুম্বা, বিভিন্ন প্রজাতির গরু-ছাগল, বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন প্রজাতির কবুতর ইত্যাদি স্টলে দেখা মেলে। তাছাড়া সপ্তাহ পালন উপলক্ষে বাকি দিনে গবাদিপশুর ফ্রি চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।

প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।
পশু সম্প্রসারণ কর্মকর্তা নাসরিন সুলতানার পরিচালনায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, ওসি তদন্ত আব্দুস ছাত্তার, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম মো. এ হালিম খান, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবানা, এস আই লাইজু, এস আই রজত, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ শাহজাহান সহ বিভিন্ন খামারিগণ উপস্থিত ছিলেন।

