//এম মুরশীদ আলী//
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। এ প্রতিপাদ্য সামনে রেখে রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর সকালে রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রিকতার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ফায়ার সার্ভিসের টিম লিডার মনির ইসলাম খান, উপসহকারী প্রকৌশলী মো. আলামিন, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, প্রধান শিক্ষক সাবানা, মোস্তাফিজুর রহমান, মঞ্জুরুল ইসলাম এবং জেজেএসের তানিয়া ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

