ডুমুরিয়ায় শারদীয় দূর্গা উৎসব অনুষ্টানে ২১৪ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অনুদানের অর্থ বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ২০ অক্টোবর শুক্রবার বিকেলে শারদীয় দূর্গা পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট সরকারী বরাদ্ধে অর্থ,  হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদ স্থানীয় এমপি’র অনুদান ও পূজা উদয়াপন পরিষদের সভাপতি’র অনুদানের অর্থ বিতরন করা হয়েছে।

এবার উপজেলায় ২১৪ টি মন্দিরে শারদীয় দূর্গা উৎসব মহা ধুমধামের মধ্যে শুরু হয়েছে। অর্থ বিতরন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। পূজার উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি নির্মল বৈরাগী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া,বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, রঘুনাথপুর ইউপি চেয়ারম‍্যান মনোজিৎ বালা, বিভূতি বিশ্বাস প্রমুখ। সভায় ১৪ টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন। প্রতিটি মন্দিরে ২২ হাজার ৭শত টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *