যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে শতভাগ সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারদের স্বার্থে ১৮ সেপ্টেম্বর (শনিবার) দিনব্যাপী প্রতিটি ভোটকেন্দ্রে মক ভোটের আয়োজন করে।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, এবারের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে এই প্রথম ৩০টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণসহ ফলাফল প্রকাশ করা হবে। নতুন এই পদ্ধতিতে ভোট প্রদান বা গ্রহণে ভোটারদের সুবিধার্থে ভোটের আগে এই প্রস্তুতিমূলক মক ভোটের মহড়া দেয়া হয়।
শনিবার সকালে সরেজমিনে আলহেলাল ইসলামী একাডেমী ভোটকেন্দ্র ও নওয়াপাড়া মডেল কলেজ ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তারা ভোট কেন্দ্রে আসা ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের বিষয়ে নানা ধরণের দিক নির্দেশনা দেয়াসহ ভোট নিচ্ছেন। নওয়াপাড়া মডেল কলেজ কেন্দ্রে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার এসএম ফারুক আহমেদ জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটকেন্দ্রের ১নং ও ২নং কক্ষে মক ভোট গ্রহণ করা হয়েছে। এলাকার বেশ কয়েকজন ভোটার তারা মক ভোট প্রদান করেন। প্রস্তুতিমূলক এই ভোট কেন্দ্রে আসা ভোটার ইব্রাহিম শেখ জানান, মক ভোট দিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার বিষয়ে জ্ঞানলাভ করেছি।
এ পদ্ধতিতে ভোট দিতে কোনো ধরণের অসুবিধা নেই। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলমগীর হোসেন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন ভোটার এই মক ভোটে অংশ নেন। কেন্দ্র থেকে ভোটকেন্দ্রে আসা অনেক ভোটারদের ভোটদানের বিষয়ে নানাবিধ প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আলহেলাল ইসলামী একাডেমী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফুল ইসলাম সুমন জানান, ভোটারদের জন্য প্রস্তুতিমূলক মক ভোট তার কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আমিনুর রহমান জানান, সরকারি নির্দেশনায় নওয়াপাড়া পৌরসভার নির্বাচনী এলাকায় স্থাপিত প্রতিটি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রস্তুতিমূলক এই
মক ভোট গ্রহণ করা হয়েছে।
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদেরকে বাঁশখালী সমিতি চট্টগ্রামের খাবার বিতরণ

