//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব্যাপী মহান স্বাধীনতার মুক্তির উৎসব ও সুর্বন জযন্তি মেলার সমাপনী অনুষ্ঠান ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শহীদ জোবাযেদ আলী মিলনযতনে অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনর ভূমি মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, ভিডিপি কর্মকর্তা মিশু দে।
মেলায় অংশগ্রহনকারী সরকারী বিভিন্ন দপ্তরের মধ্যে সেবা প্রদানের জন্য নির্বাচিত হযেছেন ডুমুরিয়া হাসপাতাল, সমাজ সেবা দপ্তর, শিক্ষা ও কৃষি দপ্তর, তথ্য আপা সহ বিভিন্ন দপ্তরকে পুরষ্কৃৃত করা হয। এসময সেবা প্রদান দপ্তরের কর্মকর্তার হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান আতিথি।

