//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ২৩জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্প্রসারন কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমীনা পারভীন রুমা, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, চেয়ারম্যানগন গোপাল চন্দ্র দে, সুরজ্ঞিত বৈদ্য, জহুরুল হক, রফিকুল ইসলাম হেলাল, শেখ হেলাল উদ্দিন, শেখ তহিনুল ইসলাম, মনোজিৎ বালা, শেখ দিদারুল ইসলাম, গাজী হুমাউন কবির বুলু, সমাজ সেবক আ: লতিফ জমাদার, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন, দেবাশিষ চন্দ্র চন্দ, প্রকৌশলী মো: রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আশরাফ হোসেন, ভিডিপি কর্মকতা মিশু দে, পল্লী বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান প্রমুখ। সভায় মাদক, বাল্য বিবাহ বখাটের দৌরত্ব, অপ্রাপ্ত ছেলে মেয়েদের মোবাইল ফোন ব্যবহার,সড়কে অবৈধ্য যান চলাচল সহ বিভিন্ন বিষয়ে চিত্র তুলে ধরা হয।

