//এম মুরশীদ আলী//
রূপসায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে গণনাটক প্রদর্শনীর আয়োজন করে রূপসা ব্র্যাক। গত ৭ আগষ্ট সন্ধ্যায় রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী গ্রামের মধ্যপাড়ার পল্লীসমাজের সদস্য গোবিন্দ বিশ্বাসের বাড়ির উঠানে গণনাটক প্রদর্শিত হয়।

অনুষ্ঠিত গণনাটক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক নয়ন কুমার ঘোষ ও রূপসা ব্র্যাক ব্রাঞ্চের কর্মকর্তা রশিদা মেঘলা, শিয়ালী পল্লীসমাজের সভাপ্রধান শীলা রানী বিশ্বাসের নেতৃত্বে গণনাটক অনুষ্ঠিত হয়।
গণনাটকে স্থানীয় নারী-পুরুষ, যুবক-যুবতী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে। তাদের উদ্যেশ্যে ‘সমাজে ঘটে, এমন বাস্তব ঘটনা’ নাট্যরুপকারে দেখান আজাদ আবুল কালাম, শেফালী বিশ্বাস, শান্তি বিশ্বাস, সুজন বিশ্বাস, অনুক বসু, সজল বিশ্বাস, ব্রজ রায়, অসিত চক্রবর্তী, রিপন বিশ্বাস, স্মৃতি বিশ্বাস প্রমূখ।

