বরিশালে বিএমপির দুই কর্মকর্তা পেলেন বিপিএম, পিপিএম পদক

বরিশালে বিএমপির দুই কর্মকর্তা পেলেন বিপিএম, পিপিএম পদক

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশাল মেট্টোপলিটন পুলিশের ২ কর্মকর্তাকে বিপিএম, পিপিএম পদকে ভূষিতদের পদক প্রদান করলেন বিএমপির পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। আজ রোববার ২১ আগস্ট সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এই পদক প্রদান করা হয়।

অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম (সেবা)-২০২০ এ ভূষিত বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন) রাসেল এবং বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-২০২১ এ ভূষিত পুলিশ পরিদর্শক নিরস্ত্র, কেন্দ্রীয় রিজার্ভ অফিস হোসনেয়ারা খানমকে পদক প্রদান করলেন পুলিশ কমিশনার ।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *