মোঃ শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধিঃ
অভয়নগরে নকল, ভেজাল,মেয়াদ উত্তীর্ণ বর্জন এবং কেমিস্টস্ সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ৯সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় নওয়াপাড়া সরকারি কলেজ সভাকক্ষে। উপজেলা বিসিডিএস সভাপতি মােঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আলােচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশাের জেলা সহকারী পরিচালক(প্রশাসন ঔষধ) মােঃ নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, যশাের সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাইদ আহমেদ বুলবুল, বিসিডিএস কেদ্রীয় পরিচালক এ এম জালাল উদ্দিন বিলু, যশাের জেলা বিসিডিএস সভাপতি মােঃ আব্দুস শহীদ চাকলাদার পানু, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল, মােঃ সিরাজুল ইসলাম, মােঃ রবিউল ইসলাম রবি, বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস সমিতির উপজেলা শাখার উপদেষ্টা মােসলেম সরদার, এম এ গফুর, সাফিয়া খানম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ সিংহ।

