জেলা প্রশাসক শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে মনিটরিং করেন

 জেলা প্রশাসক শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে মনিটরিং করেন

 

করোনা ভাইরাস সংক্রমনরোধে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আর তাই করোনা ভাইরাস রোধকল্পে সরকারী নির্দেশনা বাস্তবায়ন, যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মনিটরিং  কল্পে গাজীপুর জেলা প্রশাসন আজ ১৫ এপ্রিল -২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ০৯:০০ থেকে বিকাল ০৩:০০ টা পর্যন্ত গাজীপুর চৌরাস্তা থেকে নাওজোর ও কড্ডা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় জনসচেতনতা রোধকল্পে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, অকারণে ঘোরাঘুরি না করা,আড্ডা না দেওয়া, সঠিকভাবে মাস্ক পরা,ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকে সতর্ক করা হয় এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা দেখার জন্য কড্ডা এলাকার Master Cham নামে একটি শিল্পকারখানা ও চান্দনা চৌরাস্তায় অবস্থিত EON Pharmaceuticals Ltd. পরিদর্শন করে কর্মরতদের মধ্যে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়।

এছাড়াও মাস্ক পরিধান না করায় ০৫ জনকে ১২০০/-( একহাজার দুইশত) টাকা জরিমানা করা হয়।

//নিজস্ব প্রতিবেদক//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *