ডুমুরিয়ায় চিংড়ায় পল্লী উন্নয়ন প্রকল্পের কাঠের ব্রীজ ও কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে স্মার্ট ঢেকিছাটা চাউল প্রচলন কার্যক্রমের উদ্বোধন

ডুমুরিয়ায় চিংড়ায় পল্লী উন্নয়ন প্রকল্পের কাঠের ব্রীজ ও কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে স্মার্ট ঢেকিছাটা চাউল প্রচলন কার্যক্রমের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি খুলনা

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি ডুমুরিয়ার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্প -৩   আওতায় ২২-২৩ অর্থবছরে ডুমুরিয়া বাজারের  উত্তর পাশে উত্তর চিংড়া ভিভিসি যৌথ স্কীম এর মাধ্যমে প্রায় লাখ টাকা ব্যয়ে ভদ্রা নদীর উপর কাঠের পুল নির্মান করা হয়েছে । ২৯ মে সোমবার সকালে নব নিমির্ত  ব্রীজের নাম ফলক  আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়। ব্রীজটি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সুরজিৎ বৈদ্য, বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম, সহকারী কর্মকর্তা নিক্সন রায়, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, শোভনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইকেল মল্লিক, আওয়ামীলীগ নেতা শেখ ওহিদুজ্জামান লিপু, শেখ কামরুজ্জামান টিপু, শেখ জিল্লুর রহমান, সাবেক মেম্বার আব্দুল কাদের, তপন পশারী, মাহাবুর রহমান, ইউপি সদস‍্য নাজমুল হোসেন বকুল প্রমুখ।

প্রধান অতিথি বলেন কাঠের ব্রীজটি নির্মানের ফলে দুপারের মানুষের বাজারের যেতে সহজ হবে। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ‍্যমে  উন্নয়ন মুলক কাজ করছে।  উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয়  ক্ষমতায় আনতে হবে। দুপুরে সংসদ নারায়ন চন্দ্র চন্দ  কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে স্মার্ট ঢেকিছাটা চাউল প্রচলন কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও নারী উন্নয়ন ফোরামের আয়োজনে সকাল ১১ টায় কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গনে  অনুষ্ঠিত অনুষ্ঠানে   আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন   সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন এডিসি (রাজস্ব) এস এম মোনিম লিংকন।

উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম  ফারুক হোসেন , ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন , গাজী হুমায়ন কবির বুলু , শেখ দেদারুল হোসেন দিদার , আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু ,  উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।  প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের গোসলের জন্য ঘাট উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *