বিশেষ প্রতিনিধি খুলনা।।
টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ বাজেট সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শেখ। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাংবাদিক এম রুহুল আমীন , গাজী আব্দুল কুদ্দুস ,গৌতম রাহা , সহকারী সচিব হেলাল হোসেন , ইউপি সদস্য এম এ সালাম , মাওলানা মতিউর রহমান , আব্দুল হালিম মুন্না , মনিরুল ইসলাম মোড়ল , আলাউদ্দিন মালী , পতিরাম হালদার , মনিরুল ইসলাম , রেশমা বেগম , ফিরোজা বেগম , চায়না বেগম , ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আমিনুর রহমান , গাজী মিজানুর রহমান , মাহামুদুল কালাম মিতু , সম নাজমুল বারী , গাজী আব্দুল হামিদ , শেখ আব্দুল আজিজ , মোঃ হাসান শেখ, ছন্দা মল্লিক , নাজমুল ইসলাম মালী , বাসন্তী বিশ্বাস প্রমুখ। বাজেট সভায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৪ কোটি ২ লাখ ৫১ হাজার ৬শ টাকা আয় ধরা হয় এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়।

