//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ নির্মানে সোমবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি সহ সহযোগী সংগঠনের আয়োজনে ডুমুরিয়া হাই স্কুল মাঠে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাতাপ আলী গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ, প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন, অরুন কুমার গোলদার, আব্দুল মান্নান, উপজেলা যুব দলের সদস্য সচিব মোল্ল্যা মশিউর রহমান, মৎস্যজীবি দলের সদস্য সচিব মাষ্টার সেলিম হালদার, কৃষক দলের সদস্য সচিব সাইকুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ সেবক শাহজাহান জমাদ্দার, তপন কুমার সাহা, আবুল কালাম খান অহিদুল ইসলাম, সাবেক মেম্বার শেখ কবির হোসেন, গাজী আব্দুল আজিজ, পারভেজ গাজী, শেখ ফয়সাল প্রমুখ।

