// বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ৩রা ডিসেম্বর মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ এর সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা
বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো; আরশাফুল আলম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু শেখ দিদারুল ইসলাম দিদার অধ্যক্ষ সমরেশ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ইন্সট্রক্টর মো: মনির হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আইযুব হুসাইন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

