//এম মুরশীদ আলী, খুলনা//
‘তামাকমুক্ত সমাজ গড়ি, সুস্থ বাংলাদেশ গড়ি’। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবসের এক র্যালি শেষে আলোচনা সভা গত ৭ জুলাই সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তামাকমুক্ত করনীয় বিষয়ে বিশদ আলোচনা করেন (সভার সভাপতি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। তিনি বলেন- দেশে তামাকজনিত রোগে বছরে প্রচুর মানুষের মৃত্যু এবং পঙ্গুত্বের ঘটনা ঘটেছে। মানব জীবন রক্ষায় ১৯৮৯ সাল থেকে বিশ্বে দিবসটি উদযাপিত হয়ে আসছে। প্রতিবছর এ দিনে দিবসটি পালনের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেয় মানব জীবনে স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যাপারে।
পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ এবং পাবলিক পরিবহনে সতর্কতামূলক নোটিস প্রদর্শন এবং তামাকজাত দ্রব্য প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের আশপাশ ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ। তাছাড়া ১৮ বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক শিশুর কাছে তামাকজাত দ্রব্য বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি রক্ষায় সরকারের পাশাপাশি মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিরা এগিয়ে আসলে তামাকমুক্ত দেশ গড়া সম্ভব হবে।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, রূপসা থানা (ওসি তদন্ত)) আব্দুর সবুর খান, মেডিকেল অফিসার মো. আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বুরহান উদ্দীন।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,
ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মুহা: আবুল কাশেম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বজলুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, অধ্যক্ষ মো. আতাহার আলী ফকির, রূপসা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, ইউপি সদস্য সফিকুল ইসলাম, শিক্ষক সাবানা, মোছাঃ নাসরিন খাতুন, কমল চন্দ্র সানা প্রমুখ।
তামাকমুক্ত দিবসটি যথাযথ পালনের লক্ষ্যে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

