বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব নলছিটির কৃতিসন্তান,সদালাপী,পরোপকারী জনাব মো. জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনাব জাহাঙ্গীর হোসেন নলছিটির সর্বস্তরের কাছে প্রিয় একটি নাম।
গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত পদোন্নতির প্রজ্ঞাপনের এ তথ্য জানানো হয়।
জনাব মো. জাহাঙ্গীর হোসেন ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার পৌরসভার সূর্যপাশা গ্রামে জন্মগ্রহন করেন।তার পিতার নাম আবদুল আজিজ হাওলাদার এবং মাতার নাম মোসাম্মৎ মমতাজ বেগম। তিনি ভাই ও চার বোনের মধ্যে জ্যেষ্ঠ। জনাব জাহাঙ্গীর ছোট বেলা থেকেই প্রকৃত মেধাবী ছিলেন।তার মেধা ও মননশীলতা নলছিটির অনেকের কাছে এখনো উদাহরণ। তিনি সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারী স্তর শুরু করে, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ডিগ্রি কলেজ এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন।
জনাব জাহাঙ্গীর বিসিএস১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন। এ কর্মবীর কর্মক্ষেত্রে যোগদান করে সরকারের দেওয়া বিভিন্ন দায়িত্ব,সততা,নিষ্ঠা,ওআন্তরিকতার সাথে পালন করে আসছেন।
তাঁর পদোন্নতির খবরে নলছিটির সর্ব মহলেআনন্দছড়িয়ে পরে।
তার এই পদোন্নতিতে নলছিটি উপজেলার সকলস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন ও তার সফলতা কামনা করেছেন।
//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক,বরিশাল//
নলছিটিতে ডিবি পুলিশের হাতে ২কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

