বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের অভিষেক

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের অভিষেক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য/সদস্যাগনের অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় পেড়িখালী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে নতুনদের বরণ ও পুরাতনদের কর্মের মূল্যবান করে ফুলেল শুভেচছা জানানো হয়।

পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সিনিয়র আইনজীবী জ্ঞানেন্দ্র নাথ মন্ডল, ট্যাগ অফিসার ভগিরথি বিশ্বাস, পেড়িখালী পিইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শামীম আরা শিপ্রা, মোজাফফর হোসেন প্রমুখ।

সভায় মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, বাল্য বিয়ে বন্ধ ও দলমত নির্বিশেষে সমাধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদ পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল। তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

দৈনিক বিশ্ব

অভয়নগরে কর্মজীবি ল্যাকটেস্টিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির প্র‌শিক্ষণ অনু‌ষ্ঠিত

৫০টাকা বকশিস কমের জন্য অক্সিজেন খুলে দেয়: রোগীর মারা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *