//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//
“ঐতিহাসিক ৭ মার্চ” উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে।
আজ ৭ মার্চ সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য জনাব ড. শ্রী বীরেন শিকদার ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী ও উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল,মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ বেবি নাজনীন,আঃলীগ সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল হাই মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

