//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ।
বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দুনীর্তি দমন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাথমিক শাখার প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন হাসান, সদস্য রাকিবুল ইসলাম রুবেল। অনুষ্ঠান অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

