চাঁদপুর চান্দ্রায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিতরণ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলা ১২ নং  চান্দ্রা ইউনিয়নে ১০ টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২৫ (এপ্রিল ) সোমবার সকাল ৯ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়ন চান্দ্রা বাজারে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।

এসময় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, চান্দ্রা বাজারের ডিলার স্বপন পাটওয়ারী, খাদ্য পরিদর্শক তপন দাস, পরিমল সরকার, ইউপি সদস্য খাজা আহম্মেদ পাটওয়ারী, সহ অন্যানরা। হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *