//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
খুলনার ডুমুরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সৌজন্যে ঈদ উপহারের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া সদরের শেখ আব্দুল মজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতি রমজান মাসে ইফতার মাহাফিল আয়োজনের পরিবর্তে সেই অর্থ ব্যায় করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যে সামর্থবান দলীয় নেতাকর্মিদের নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে আমি আমার ক্ষুদ্র সামার্থ অনুযায়ী ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় স্বল্প আয়ের মানুষের জন্যে কিছু শাড়ী ও পাঞ্জাবী উপহার হিসেবে প্রদান করছি।
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা আ’লীগ নেতা সরদার আবু সালেহ, ফুলতলা উপজেলা আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা কাজি আশরাফ হোসেন আশু,ফুলতলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিন,দৈনিক প্রবর্তন সম্পাদক, মোস্তফা সরোয়ার,ইউপি চেয়াম্যান শরীফ মোহাম্মদ শিপলু ভূঁইয়া,খান আসলাম হোসেন,আবু তাহের রিপন,ডুমুরিয়া উপজেলা আ’লীগ নেতা কাজী আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, সরদার আব্দুল গণি,কে,এম হযরত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস ও প্রতাপ কুমার রায়, আছফর হোসেন জোয়ার্দার,আকরাম হোসেন মোল্যা,রতন কুন্ডু,আদিত্য মন্ডল,মনীন্দ্র নাথ মল্লিক,নারায়ন চন্দ্র মল্লিক,মো: ওবাঈদুল্লাহ, যুবলীগ নেতা এ্যাড,আশরাফুল ইসলাম রাজু,এ্যাড.আক্তারুজ্জামান তিতাস প্রমূখ।
অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের আ’লীগ,যুবলীগ, মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্হিত ছিলেন।সভায় জানানো হয় ঈদ উপহার হিসেবে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সাড়ে ৬ হাজার শাড়ী এবং ১ হাজার ৭০০পিস পাঞ্জাবী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

