//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলার দুইদিন ব্যাপী সাহিত্য মেলা ২৭ জুলাই বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট মীর আলিফ রেজা, বিশেষ অতিথি’র বক্তব্য দেন বিভাগীয় পাবলিক লাইব্রেরির খুলনার উপ-পরিচালক হামিদুর রহমান তুষার। মাষ্টার শফিকুল আলম ও ইফফাত সানিয়া ন্যান্সির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা,বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমীন, মৎস্য কর্মকর্তা আবুবকার সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আশরাফ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ,মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার,, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, পল্লী উননযন কর্মকর্তা হাসান ইমাম, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, মাধ্যমিক কমাকর্তা দেবাশিষ বিশ্বাস, ইউআরসি মো: মনির হোসেন,।
কবি সাহিত্যিকদের মিলন মেলায় আলোচনা ও স্ব রচিত কবিতা আবৃতি করেন সাহিত্যিক গবেষক অধ্যাপক ডঃ সন্দিপক মল্লিক, খান রহমত আলী, নব আলো সাহিত্য সংহতি, খুলনা জেলা শাখার সভাপতি সাংবাদিক কবি মোঃ রুহুল আমীন, কবি হাফিজুর রহমান, শেখ সেলিম আকতার স্বপন, শিব পদ মন্ডল, মোশাররফ হোসেন সহ অর্ধ শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। মধ্যাহ্ন ভোজের পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। মেলায় ২০টি ষ্টলে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, কবিতা, গল্প, উপন্যাস, ধর্মীয় গ্রন্থ, ইতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন ধরণের গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয়ের জন্যে রাখা হয়েছে। শুক্রবার সারাদিন মঞ্চে কবিতা আবৃতি ও কবি আড্ডা চলমান থাকবে সবশেষে রাত ৯টায় যাত্রাপালা অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
ডুমুরিয়ায় পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিদায় সংবর্ধনা

