ডুমুরিয়ায় ব্রাকের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ব্রাকের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক প্রাপ্তবয়স্ক ও যুবদের মধ্যে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে  অফিসার্স ক্লাবে  ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর ‘অধিকার এখানে এখনই প্রকল্প এই সংলাপের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীতে  সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান কর্মসূচীর দিক নিদের্শনা মূলক বক্তব‍্য দেন।

সংলাপে স্বাগত বক্তব্যদেন ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের জেলা যুব সমন্বয়কারী শিখা রাণী শীল। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে তিনি জানান, জাঁতি ধর্ম, বর্ণ, লিঙ্গবৈচিত্র নির্বিশেষে সকল জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্হ্য সেবা নিশ্চিত করতে ব্র্যাকের পক্ষ হতে সকল জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত যুব ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে এই প্রচারাভিযান পরিচালনা করা হচ্ছে।

মো:   জিল্লুর রহমানএর   সভাপতিত্বে সংলাপে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খুররম হোসেন,ডুমুরিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সুফিয়ান খান, উপজেলা ব্র্যাক কর্মকর্তা শিব দাস,দি হাঙ্গার প্রজেক্ট কর্মকর্তা মাসুদ পারভেজ, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন ও দেবাশীষ চন্দ, ইউপি সদস্য খান আবু বক্কার,শামীমা খানম, শিল্পী গাইন, আফসানা মীম প্রমূখ।সংলাপে যৌন ও প্রজনন স্বাস্হ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের সুপারিশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *