//নিজস্ব প্রতিবেদক, খুলনা//
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের উদ্যেগে আঞ্চলিক কৃষি কারিগরী সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা আজ সকাল ১০টায় অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পরিচালক, ডিএই খুলনা অঞ্চল কৃষিবিদ মোঃ ফজলুল হক এতে সভাপতিত্ব করেন। সভায় চলতি বোরো মৌসুমে সুষম মাত্রায় সার প্রয়োগে কৃষকদের উদ্বুদ্ধকরাসহ মনিটরিং কার্যক্রম জোরদার করা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষি মন্ত্রণালয়ধীন দপ্তর /সংস্থার মধ্যে লিয়াজো মজবুত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় ডিএই সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, খুলনা উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট উপপরিচালক মোঃ আজিজুর রহমান, নড়াইল উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় সহ আঞ্চবরলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিমসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও কৃষি মন্ত্রণালয়ধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

