নিউ মার্কেটে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নিন্দা

নিউ মার্কেটে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নিন্দা

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

এক বিবৃত্তিতে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ সকল সদস্যদের পক্ষে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এ হামলা ন্যাক্কারজনক। সাংবাদিকদের উপর এমন হামলায় গভীর উদ্ধেগ প্রকাশ করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নেতৃবৃন্দ।

অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *