ডুমুরিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল কৃষি দপ্তরের শ্রেষ্ঠত্বপুরষ্কার পেলেন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

নারীরা পিছিয়ে নেই। আমরাও পারি। একজন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা অদ‍্যম চেষ্টা পরিশ্রম সাফল‍তায় কৃষি মন্ত্রণালয় শ্রেষ্ঠ নারী কমীকে  পুরষ্কারে ভৃষিত করেছেন  কৃষি মন্ত্রণালয় ।

ডুমুরিয়া  উপজেলার কৃষি দপ্তরের উপ সহকারী করুনা মন্ডল। শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকে কৃষকদের  সাথে  মাঠে ঘাটে বিলে  রৌদ  বৃষিতে সাবক্ষনিক পরামর্শ ও উন্নত কৃষি  কৃষকের ভাগ‍্য উন্নযন সরকারী কর্ম সম্পাদন কাজ করায় কৃষি মন্ত্রণালয়  দেশের মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ নারী কর্মীর পুরষ্কারে বিবেচিত হযেছেন। ২১ জুন মঙ্গলবার সকাল ১০ টায় কৃষি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে  সনদপত্র  ও ক্রেষ্ট প্রদান করেন  কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময উপস্থিত  ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সকল পর্যাযের কর্মকর্তা।

জানা গেছে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২১-২২অর্থ    বছরে কর্ম সম্পাদন সুচক আওতায় নারী মাঠ কর্মী হিসাবে  কৃষি মন্ত্রণালয়  মনোনীত করা হয।

উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল বলেন কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরষ্কার। সফলতার সাথে মাঠে কাজ করেছি। কৃষকদের সাথে নিবিড়ভাবে নিজের লব্ধ জ্ঞান কৃষকদের মাঝে বিলিয়ে উন্নত কৃষি আবাদ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায‍্যে করছি। আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরষ্কার প্রদান করায় কৃষি দপ্তরের সকল স‍্যারদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ‍্য করুনা মন্ডল ২০১৮ সালে কৃষি অধিদপ্তরের আওতাধীন এন এ টি পি প্রকল্প থেকে ইন্দোনেশিয়া ভ্রমনে যান।

Daily World News

গ্লোবাল টিভির অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *