//সুজন মাহমুদ, মাগুরা//
মাগুরার প্রয়াত এমপি মরহুম আছাদুজ্জামান সাহেবের সহধর্মিণী ও মাগুরা-১ আসনের মাননীয় সাংসদ জনাব এ্যাড সাইফুজ্জামান শিখর এর মাতা,মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের প্রয়াত সভানেত্রী মনোয়ারা জামান এর ২য় মৃত্যু বার্ষিকীতে আজ ঢাকা’র কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের ৩য় তলায় আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজনে স্মরণসভা ও দোয়া’র অনুষ্ঠান করা হয়েছে।উক্ত সংগঠনের চেয়ারম্যান জনাব এড. মোঃ রবিউল ইসলাম রিংকু এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া’র অনুষ্ঠান পরিচালনা ও সম্পন্ন করেন মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুরের পীর সাহেব জনাব মোঃ আরিফ বিল্লাহ মিঠু।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল মিয়া সিরাজুল ইসলাম,স্বাধীনতা সরকারি চাকুরীজীবি জাতীয় পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আঃমান্নান,মহম্মদপুর উপজেলা আঃলীগ এর সহ সভাপতি জনাব মোঃ নবীনুজ্জামান সুজন,মিয়া মাসুদুর রহমান, মীর আহমেদ, ডেইলি অবজারভার পত্রিকার সিনিঃ সাংবাদিক বছির হোসেন,জুলহাস উদ্দিন, ব্যবসায়ী আলিমুজ্জামান,ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, সুপ্রিম কোর্ট কর্মকর্তা মাজহারুল ইসলাম, জনাব সাথী মির্জা, শহীদুজ্জামান,চাঁদ উদ্যান ওয়ার্ড আঃলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।
এসময় মরহুম আছাদুজ্জামান সাহেব ও তার সহধর্মিণী মনোয়ারা জামান এর স্মৃতিচারণ করা হয়েছে এবং আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।

