//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর খুলনা বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়ার ষ্টেশন বাজার অফিস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভার আহ্বায়ক নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদের সভাপতিত্বে ও বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক কবি বিলাল মাহিনীর সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা)।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিএমএসএস’র মহাসচিব মো. সুমন সরদার, সহ-সম্পাদক অধ্যাপক সেলিম হোসেন, উপ শিক্ষা সম্পাদক ও ভৈরব চিত্রা রিপোর্টার ইউনিটির সভাপতি আমিনুর রহমান, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, জাকির হোসেন হৃদয়, মোঃ শফিকুল ইসলাম পিকুল, প্রনয় দাস, জাহিদ হোসেন, শেখ জাবেদ আলী, তামিম আহমেদ মনির, রাজিবুল ইসলাম সুইট, মোশাররফ হোসেন, আশরাফুর আলম লিপু, সাংবাদিক কামাল হোসেন, নজরুল ইসলাম বাবু, হান্নান শেখ প্রমুখ।
সভায় আগামি ২০ আগস্ট শনিবার বিকেলে খুলনা বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।

