অভয়নগরে এসএম লুৎফর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

অভয়নগরে এসএম লুৎফর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম ইছামতি নাউলী গোপীনাথপুর সিদ্ধিপাশা উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক এস এম লুৎফর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে বিদ্যালয়ের মিলনায়তনে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মো.জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডি আই এন জি এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বি এম নজরুল ইসলাম, দাতা সদস্য ও সাবেক সভাপতি এম এম নজির আহমেদ, সাবেক সভাপতি বি এম আবুল কালাম আজাদ, সিটি পলিটেকনিকের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, খুলনা বি এল কলেজ অধ্যপক মো.আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব এম এম আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের শিক্ষক এস এম রিজাউল ইসলাম সহ শিক্ষার্থী ও স্থানীয় সুধিজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *