বালিদিয়া গ্রামের দূর্বৃত্ত কর্তৃক নিহত মোশাররফ এর বাড়িতে সমবেদনা জানাতে ছুটে গেলেন এমপি বীরেন শিকদারঃ

বালিদিয়া গ্রামের দূর্বৃত্ত কর্তৃক নিহত মোশাররফ এর বাড়িতে সমবেদনা জানাতে ছুটে গেলেন এমপি বীরেন শিকদারঃ

//সুজন মাহমুদ, মাগুরা//

গতকাল সোমবার দিবাগত রাতে মাগুরা মহম্মদপুরের বালিদিয়া গ্রামের অতি সাধারণ কৃষক মোশাররফ হোসেন মৃধা(৫৫) কে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।আজ সন্ধ্যায় বালিদিয়া গ্রামে নিহত ব্যক্তির বাড়িতে মাগুরা-২ আসনের মাননীয় এমপি ড.শ্রী বীরেন শিকদার মহোদয় তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাতে ছুটে যান।এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল,মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ বেবি নাজনীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আঃ মান্নান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) অসিত কুমার রায়, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ সাহা,বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।এছাড়াও মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব বৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় ড.শ্রী বীরেন শিকদার এমপি বলেন,এমন ঘটনা আমাদের কারোরই কাম্য নয়,পরিবারটি যেন এই শোক কাটিয়ে উঠতে পারে আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীকে শান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করতে বলেছেন।তিনি এই ঘটনায় খুবই দুঃখ প্রকাশ করেছেন।

এসময় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) অসিত কুমার রায় বলেন,আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করুন আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।তিনি আরও বলেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কেউ কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *