নীলফামারীর ডোমারে শালডাঙ্গা হুজুর পাড়া-জয়ডাঙ্গা সড়কের বেহাল দশা

নীলফামারীর ডোমারে শালডাঙ্গা হুজুর পাড়া-জয়ডাঙ্গা সড়কের বেহাল দশা

নীলফামারীর ডোমার উপজেলার ৯ নং সোনারায় ইউনিয়নের বড় হুজুর পাড়া – জয়ডাঙ্গা পর্যন্ত প্রায় চার কিলোমিটার  রাস্তায়  বর্ষাকালে  কাদা ও রাস্তায়  ছোট গর্ত গুলোতে পানি জমে থাকায়। তখন যানবাহন দুরের কথা , হেঁটে চলাচলও বিপদজনক হয়ে পড়ে।  নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত  হওয়ার পরে পাকা করা তো দুরের কথা রাস্তাটির মেরামত করার কোনো উদ্যোগ নেয়া হয় না।  রাস্তাটির সাথে রয়েছে সুনাম ধন্য প্রতিষ্ঠান জামির বাড়ী একরামিয়া  সিনিয়র আলিম মাদ্রাসা ।

এই রাস্তা দিয়ে  সোনারায় উচ্চ বিদ্যালয়,  ডোমার সরকারি কলেজ কলেজ,ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ,ডুগডুগী উচ্চ বিদ্যালয় ও জামির বাড়ী নিম্ন মাধ্যমিক  আদর্শ বালিকা  বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যাতায়েত করে।   ৫,৬,৭,৮,৯, নং ওয়ার্ডের  বেশীরভাগ মানুষ উপজেলা বা ( ডোমার বাজার) যাওয়ার  জন্য এই রাস্তাটি ব্যবহার করে‌। প্রায়  ৪০,০০০   মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়,  ট্রাক্টর গুলো চলাচলের কারণে রাস্তায় ছোট- বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে ।

বৃষ্টি হলে গর্ত গুলোতে পানি জমে থাকে ও কাদার জন্য মানুষ চলাচল করতে চরম দুর্ভোগে পড়ে।  বর্ষাকালে রাস্তটি দিয়ে চলাচলে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। গত বর্ষাকালে  অটোতে গরুর খাদ্য ফিটের বস্তা নিয়ে যাওয়ার সময় ছোট হুজুর পাড়া এলাকায় অটো উল্টে গিয়ে ড্রাইভার গুরুতর আহত হয়। এই রকম আরো ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে বর্ষাকালে। রাস্তাটি পাকা হলে আশে পাশের গ্রামে সহ এলাকার প্রায় কয়েক হাজার মানুষের কষ্ট দুর হবে।

এলাবাসী প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

দেশের সব জায়গাতেই উন্নয়নের ছোঁয়া লাগলেও আমাদের  এই রাস্তাটি স্পর্শ করেনি বর্তমান উন্নয়নের ধারা। মাননীয় প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে চলাচলকারী ছাত্র-ছাত্রী ও  গ্রামবাসীর কথা  ভেবে রাস্তাটির উন্নয়নের লক্ষ্যে বিবেচনা করবেন।

//স্টাফ রিপোর্টার, মোঃ মোস্তাফিজুর রহমান//

পড়ুন দৈনিক বিশ্ব …

৫ টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১ সক্রিয় সদস্য গ্রেফতার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *