বাঁশখালী ব্লাড ব্যাংক এর ৫ম বর্ষপূর্তি ও ষষ্ঠ পদার্পণী অনুষ্ঠিত

বাঁশখালী ব্লাড ব্যাংক এর ৫ম বর্ষপূর্তি ও ষষ্ঠ পদার্পণী অনুষ্ঠিত

চট্রগ্রামের বাঁশখালীর একঝাঁক তরুণ-তরুণীদের গড়া মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন  “বাঁশখালী ব্লাড ব্যাংক”এর ৫ম বর্ষপূর্তি উৎসব ও ষষ্ঠ বর্ষ পদার্পণী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রক্ত দিন,,জীবন বাঁচান,,এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এগিয়ে চলছে বাঁশখালীর একঝাঁক তরুণ-তরুণীদের সামপ্রদায়িক সম্প্রীতির বন্ধনে গড়া মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন “বাঁশখালী ব্লাড ব্যাংক”।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ নতুন ভবনে “বাঁশখালী ব্লাড ব্যাংক”এর এডমিন মুহাম্মদ ফারুকুল ইসলাম জিসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ম বর্ষপূর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ কামাল উদ্দিন,উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসিফুল হক,এডভোকেট আনিসুল ইসলাম,এডভোকেট দিদারুল আলম,উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম যুগ্ন সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্না, বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা পরিচালক সজীব নমঃ শুভ।

সমাজ সেবক কায়েস সরওয়ার সুমনসহ বিভিন্ন সাংবাদিক ও ব্লাড ব্যাংক এর সেচ্ছাসেবী তরুণ-তরুণীবৃন্দ।

//চট্টগ্রাম প্রতিনিধি//

দৈনিক বিশ্ব

অভয়নগরের ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *