অসমেয়র বৃষ্টি আর শীতে সারাদেশে জনজীবন বিপর্যস্ত

অসমেয়র বৃষ্টি আর শীতে সারাদেশে জনজীবন বিপর্যস্ত

 

মোঃ হোসেন গাজী।।

প্রচন্ড শীত আর কুয়াশার মধ্যে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় মানুষের চলাচল ও জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।

৪ ফেব্রুয়ারী শুক্রবার, দুপুর থেকে চাঁদপুর – হাইমচর সহ বিভিন্ন  উপজেলতেই কুয়াশাচ্ছন্ন দিনে কনকনে শীতের মধ্যে শুরু হয় বৃষ্টি। সারাদিন কয়েক ধপা বৃষ্টি হয়। শীত আর বৃষ্টির কারনে দরিদ্র মানুষের ভোগান্তি আর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। শুক্রবার ছুটির দিন থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থকলেও সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। পেটের দায়ে কাজের জন্য ঘর থেকে বের হতে পাড়ছেন না।

এছাড়া মৌসুমি ফসল আলু, গম, সয়াবিন, মরিচ টমাটো, ইট ভাটা সহ বিভিন্ন ফসলের  ক্ষতি হওয়ার শংকা রয়েছে।

বৃষ্টির ফলে ইটভাটা মালিকদের মাথায় হাত পড়েছে। অনেকে তাড়াহুড়ো করে পলিথিন বিছিয়ে কাঁচা ইট রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ইট ভাটার কাঁচা ইট নষ্ট হয়ে অর্থিক ক্ষতি হয়েছে বলে ইটভাটার মালিক জানান।

সরেজমিন বেশ কয়েকটি এলাক ঘুরে দেখা গেছে, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ কনকনে শীত, কুয়াশা এবং বৃষ্টির কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজে বের হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *