অভয়নগরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

অভয়নগরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

 মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা ৩নং ওয়ার্ড এলাকা থেকে দেশি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ নুরুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শংকরপাশা টু হরিশপুর গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নুরুজ্জামান শংকরপাশা গ্রামের আব্দুল মালেকের ছেলে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপাশা টু হরিশপুর গামী পাকা রাস্তার উপর অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মনিরসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নুরুজ্জামানকে একটি দেশি ওয়ান শুটারগানসহ আটক করা হয়।

আটক নুরুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *