//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
বাগেরহাটের কচুয়ার বাধালে ছাত্রলীগ কর্মী ইমরান হোসেন (২২) কে শাখারীকাঠী বাজারে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নামজের জানাযা বুধবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী জানায়, ঙ্গলবার বিকালে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের মহাসিন শেখের স্ত্রী ও দুই পুত্র শাকিল শেখ, রাব্বি শেখ শাখারীকাঠী বাজারে এসে ইমরান হোসেন কে মাধর করার একপর্যায় ইটদিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আহত ছাত্রলীগের কর্মী ইমরান হোসেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারে পক্ষ থেকে জানায়, মহাসিন শেখের ছোট পুত্র রাব্বি শেখ পাশবর্তী একটি মাৎস্যঘের থেকে মাছ চুরি করে। মাছ চুরির প্রতিবাদ করায় ইমরান হোসেন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর মোবাইল নং বিভিন্ন লোকের নিকট ছড়িয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায় রাব্বিকে এমরান চড় থাপ্পর দেয়। এর জেরে ওই দিন বিকালে পূর্ব পরিকল্পিত ভাবে শাখারীকাঠী বাজারে ইমরান হোসেনের উপর হামলাকরে শাকিল শেখ, রাব্বি শেখ ও তার মা, হামলার একপর্যায় ইট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। বাধাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিবানন্দ দাস জানায়, নিহত ইমরান হোসেন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের একজন একনিষ্ট কর্মী ছিলো। নিহত ছাত্রলীগকর্মী বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জলিল শেখের ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মাহাসীন হোসেন বলেন,নিহত ইমরান হোসেনের ময়না তদন্ত শেয়ে মৃত দেহ তার পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

