//আবুল হাসেম, চট্টগ্রাম//
বলি খেলামোদীদের জল্পনা- কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বরের বলি খেলা অনুষ্টিত হতে যাচ্ছে। মহামারী করোনার কারণে পরপর দুই বার এ খেলা স্থগিত করেছিলেন আয়োজক কমিটি। আবার জমবে মেলা, হবে বলীখেলাও। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার ১৩১৬ সনের ১২ বৈশাখ প্রচলন করেন ঐতিহ্যবাহী ‘বলীখেলা’র।
সেই থেকে শুরু। চট্টগ্রামের আবদুল জব্বরের বলিখেলা। যেন খেলা প্রেমীদের মিলন মেলা। ২০১৯ সাল পর্যন্ত এ বলি খেলার ১১০তম আসর নিয়মিত বসলেও মহামারী করোনার কারণে ২০২০ ও ২১ সালে এই অনুষ্ঠান স্থগিত করা হয়। বলীখেলার আগের দিন থেকে শুরু করে পাঁচ দিন ব্যাপী মেলা বসে চট্টগ্রামের লালদীঘির মায়দানে। এ মেলা মূলত লালদিঘী ময়দানে বসলে ও তা ছড়িয়ে পড়ে আশপাশের দুই থেকে আড়াই কিলোমিটার এলাকাজুড়ে। তবে এ বছর মেলার ক্ষেত্রে ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে। বর্তমানে লাল দিঘীর ময়দানে চলছে সংস্কার কার্যক্রম।
এ বছর লালদীঘি মাঠটির সংস্কার কাজ চলমান থাকায় বলীখেলা ও মেলার ১১৩তম আসর স্থগিত ঘোষণা করা হয়েছিল। এ ঘটনায় চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে সরব হন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলীখেলা ও মেলা আয়োজনের উদ্যোগ গ্রহন করেছেন। শনিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় নিজ বাস ভবনে ‘আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি’র সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকের পর সংবাদ সম্মেলন করে দুপুর ১২টায় বলীখেলা ও মেলা আয়োজনের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, ১২ বৈশাখ (২৫ এপ্রিল) আবদুল জব্বারের বলীখেলা অনুষ্টিত হবে। তবে এবার লালদিঘী মাঠে নয়, খেলা হবে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে মাঠের সামনের খোলা জায়গায়। একই সঙ্গে হবে মেলাও। আগে পাঁচদিন হলেও এবার মেলা হবে ৩ দিন। ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে বৈশাখী মেলা। মেয়র বলেন, কয়েকদিন আগে একটা ঘোষণা এসেছিল, এবার নাকি আবদুল জব্বারের বলীখেলা হবে না। এটা জানার পর সবার মধ্যে হতাশা তৈরি হয়। অনেকে মোবাইলে সেই হতাশার কথা আমাকে জানান। তারা প্রশ্ন করেছেন, কেন বলীখেলা ও মেলা হবে না। এরপর আমি বললাম- মেলা অবশ্যই হবে। সে জন্য আয়োজক কমিটির সবাইকে ডেকে কথা বললাম। বৈঠকে মেলা ও খেলা আয়োজনের সিদ্ধাস্ত হয়েছে। ১২ বৈশাখ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বলীখেলা হবে জেলা পরিষদ চত্বরে। আর মেলা হবে ১১, ১২ ও ১৩ বৈশাখ। মেলা আয়োজক কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন।
চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় এক জনের ৫ বছরের কারাদন্ড
সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে জরিমানা করেছে আমতলী ভ্রাম্যমাণ আদালত

