//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//
মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত চর-ঝামা গ্রামে হাসিবুল (১৬) নামে এক কিশোর প্রতিপক্ষের হামলায় নিহত।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ চর-ঝামা এলাকায় দুটি সামাজিক দল রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছে জেলা ছাত্রদলের সদস্য মোঃমাসুদুর রহমান এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুজ্জামান।
আজ শনিবার (২৩ জুলাই) স্কুল মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদ গ্রুপের ইউসুফের সঙ্গে আসাদ গ্রুপের হাসিবুলের সাথে কথাকাটি হয় এবং
এক পর্যায়ে হাতাহাতি হলে তাৎক্ষণিক ইউসুফের পক্ষের কয়েকজন একত্রিত হয়ে হাসিবুলকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

