সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতায় ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে এক যুবকের দুই হাতের রগ কেটে ফেলার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে এলোপাতাড়ি কোপে আহত যুবকের অবস্থা খুবই আশঙ্কা জনক।
খোঁজ নিয়ে জানা যায় আহতের নাম মোঃ সজীব প্রধান (২৫)। সে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দ কাহনিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।
হামলায় আহত সজিব জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী ইসমাইল ও তার স্বজনদের সাথে তাদের বিরোধ চলছিল। এই ঘটনা রেশ ধরে বেশ কয়েকবার তার উপর হামলার চেষ্টা চালায় ইসমাইল গং। এদিকে ০৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিকাল তিনটার দিকে তার দুই চাচাতো ভাই জুবায়ের ও মাসুদ রানা সহ তার উপর চৌদ্দ কাহনিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় নৃশংস হামলা চলায় সন্ত্রাসী গোষ্ঠী।
এই ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী এবং সন্ত্রাসী হামলায় আহত জুবায়ের বলেন, হামলাকারী প্রায় ৮,৯ জন ছিল এবং তাদের হাতে তিনটি বিদেশি পিস্তল ও কয়েকটি চাইনিজ কুড়াল এবং চাপাতি ছিল। প্রথমে তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে সন্ত্রাসী হামলাকারীরা। পরে পরিকল্পিত হামলায় নৃশংসভাবে কুপিয়ে আহত করে আমার চাচাতো ভাই সজীব কে।
এই বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইফফাত আরা জানায়, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার হাতের রগ কাটা এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনা ঘটেছে।
এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পরবর্তিতে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

