বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার চুনাখালী বাজারস্হ পটুয়াখালী-আমতলী কুয়াকাটা আঞ্চলিক সড়কে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ইয়াছিন (৬) স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

আজ শনিবার (১৯ নভেম্বর) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সকাল সাড়ে ১০টায় চুনাখালী বাজারস্হ ব্রিজের নিকট ঢাকাগামী জুবায়ের পরিবহন বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে জুবায়ের পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২০২৭) বাসটি ছেড়ে আসে। যাত্রাপথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের উপজেলার চুনাখালী বাজার ব্রিজের নিকট পৌঁছালে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে দৌড় দিয়ে অতিক্রম করতে গেলে গাড়ির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, এম মিজানুর রহমান বলেন,খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *