ডুমুরিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডুমুরিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

//বিশেষ প্রতিনিধি খুলনা//
খুলনার ডুমুরিয়া বিদ্যুস্পৃষ্ট হয়ে সুব্রত পাল (১২) নামে এক স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামের অশোক পালের ছেলে ও ডুমুরিয়া এনজিসিএন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র  সুব্রত পাল রোববার ২১ মে  সকালে  ফ্যান তৈরির জন্য বাজার থেকে ছোট মোটর ও ফ্যান তৈরির সরঞ্জামাদি কিনে সে বাড়িতে বসে ফ্যান তৈরির করছিল এ  সময় সে বিদ্যুতায়িত  হযে পড়ে।

পরে পারিবারের লোকজন ঠিক পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যাওয়ার  পথিমধ্যে তার মৃত্যু হয়। এ সংবাদে পর  এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *