রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোস্তফা শেঠের মৃত্যু

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোস্তফা শেঠের মৃত্যু

 

মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-ঠাকুরগাও পাকা সড়কে আবাদতাকিয়া মাদ্রাসার কাছে ( ১৬ জানুয়ারি রবিবার) বিকেলে অজ্ঞাত পরিচয় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন স্থানীয় বিশিষ্ট কৃষক গোলাম মোস্তফা( ৬০) ওরফে মোস্তফা শেঠ।

ঘটনাস্থল পরিদর্শনকারি রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন। নিহত মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেঠের ছেলে।

পারিবারিকসূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে মোস্তফা বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে তার গমক্ষেত পরিদর্শন করতে যাচ্ছিলেন।

বাড়ির সামনে পাকা রাস্তা পার হবার সময় অজ্ঞাত পরিচয় যানবাহন তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণ নিয়ে তাকে পরিবারের লোকজন রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *