//বিশেষ প্রতিনিধি খুলনা //
খুলনার ডুমুরিয়ার শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৯মে মঙ্গলবার সকালে কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে এনএটিপি -২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্য ও উপকারভোগীদের সাথে এক মতবিনিময় সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার , বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস , জন রোম Director,SD,WB ; গায়ত্রী আচারিয়া Sector sustainable development and practice manager for agriculture and food South Asia World Bank Bangladesh; সাবিনা ইয়াসমিন TTL,WB; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত উপ পরিচালক মোহন কুমার ঘোষ, ও মোচ্ছাদেক হোসেন সহ জেলা ও উপজেলাপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন।
অতিথিবৃন্দ এনএটিপি -2 আওতায় কৃষি মৎস্য ও প্রানী সম্পদ দপ্তরের বিভিন্ন স্টল মাটির স্বাস্থ্য সুরক্ষা, বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ, নারীর ক্ষমতায়ন, নিরাপদ সবজি ও ফল উৎপাদন, কৃষি উদ্যোক্তা কর্নার পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় সিআইজি কৃষকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি অতিথিবৃন্দ ফিয়াক সেন্টার ও বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন, এনএটিপি-২ প্রকল্পের আওতায় কৃষকদের সফলতার কথা শোনেন।

