বিশেষ প্রতিনিধি খুলনা:
খুলনার ডুমুরিয়ায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক পরামর্শ সভা রোববার সকাল ১০ টায় রুদাঘরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দলিতের আয়োজনে ও ক্রিসটিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি রাজু দাস।
প্রধান অতিথি ছিলেন রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তোহিদুজ্জামান তোহিদ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি মোঃ মাহাবুবুর রহমান , ইউপি সচিব মোঃ রুমা আক্তার।
বক্তব্য রাখেন দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাস , অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাল মোবিলাইজার উজ্জ্বল দাস , বাঁধন কুমার পাল , কানাই দাস , সাগর দাস , সুচন্দা দাস , বিথিকা দাস , শিমুল দাস প্রমুখ।

