//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রূপসার টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গার আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক সৎ, যোগ্য ডাঃ এস এম গোলাম রাব্বানীর নেতৃত্বে মসজিদ কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গত ১৬ফেব্রুয়ারী শুক্রবার রাতে খুলনা জেলার রূপসা উপজেলার আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম রাব্বানীর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ দেখা করে ফুলের শুভেচ্ছা প্রদান করতে দেশের বিশিষ্ট শিল্পপতি ও এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর খুলনাস্থ অফিসে যান ।
এসময় সংসদ সদস্য সালাম মূর্শেদী সকলের কাছে দোয়া চান এবং মসজিদের সার্বিক উন্নয়নে বিষয়ে তিনি বলেন যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তাকে জানালে সে সকল ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।এর পর তাকে মিষ্টিমুখ করান মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম রাব্বানী সহ কমিটির নেতৃবৃন্দ এমপি মহোদয়ও এস এম গোলাম রাব্বানীর মুখে মিষ্টি তুলেদেন। এ ভালোবাসা আজীবন খাকবে বলে সাংবাদিকদের জানালেন লখপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম রাব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক মো: জমির হোসেন, ইউপি সদস্য মোঃ দাউদ আলীসহ অনেকেই।

