রূপান্তর আস্থা প্রকল্পের উদ্যোগে শান্তি ও সহনশীলতা প্রচারে পটুয়াখালীর দশ‌মিনায় যুবদের তথ্য বিনিময় সভা

রূপান্তর আস্থা প্রকল্পের উদ্যোগে শান্তি ও সহনশীলতা প্রচারে পটুয়াখালীর দশ‌মিনায় যুবদের তথ্য বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দশ‌মিনা উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের উদ্যোগে গত ১৪ মে তথ্য বিনিময় সভা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের আ‌য়োজ‌নে দশ‌মিনা ইউ‌নিয়ন প‌রিষদ মিলনায়ত‌নে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় রাহিমা বেগম এর সভাপতিত্বে এবং  ফিল্ড অ‌ফিসার গোলাম মোস্তফা’র সঞ্চালনা বক্তৃতা ক‌রেন নাগ‌রিক নেতা‌দের ম‌ধ্য থেকে শিক্ষক তহ‌মিনা সুলতানা, সাংবা‌দিক সাফা‌য়েত হো‌সেন ও ইউ‌পি স‌চিব মো. হেলাল উদ্দিন। এ সভায় শু‌ভেচ্ছা বক্তৃতা ক‌রেন রুপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়। তাছাড়া বিকেলে একই মিলনায়ত‌নে উপ‌জেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের  প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে দা‌য়িত্ব পাল‌নে উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রম এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *