পটুয়াখালী গলাচিপা উপ‌জেলায় যুব ফোরা‌মের তথ্য সভা ও ত্রৈমা‌সিক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী গলাচিপা উপ‌জেলায় যুব ফোরা‌মের তথ্য সভা ও ত্রৈমা‌সিক সভা অনুষ্ঠিত

//নিজস্ব প্রতিনিধি//

পটুয়াখালী জেলার গলা‌চিপা উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের উদ্যোগে গত ১৮ মে তথ্য বিনিময় সভা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের আ‌য়োজ‌নে একইদিন  সকা‌লে উপ‌জেলার গলা‌চিপা সরকারী ক‌লে‌জের ‌মিলনায়ত‌নে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা  অনু‌ষ্ঠিত হয়।

সভায় মো. তৌ‌ফিক এর সভাপ‌তিত্ব ও ফিল্ড অ‌ফিসার গোলাম মোস্তফার সঞ্চালনা, এ সভায় বক্তৃতা ক‌রেন জেলা ক‌মি‌টির সদস্য প্রভাষক কাওসারুল আলম।সভার শুরু‌তেই শু‌ভেচ্ছা বক্তৃতা ক‌রেন রুপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়। বিকা‌লে একই সভাক‌ক্ষে উপ‌জেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আ‌লোচনা ক‌রেন যুব সংগঠক ফারহানা মিশু টুম্পা। প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের  প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে দা‌য়িত্ব পাল‌নে উদ্বুদ্ধ করবে।

আস্থা প্রকল্পের এই কার্যক্রম এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুবনীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *