চট্টগ্রাম প্রতিনিধি।
“শেখ রাসেল
দীপ্ত জয়োল্লাস
অদম্য আত্মবিশ্বাস।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়। শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে অত্র বিদ্যালয়ে স্থাপিত হয় শেখ রাসেল বুক কর্ণার।
প্রতিযোগিতা শেষে মোরশেদা বেগম এর সভাপতিত্বে আকলিমা নাছরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ। উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন রোকেয়া বেগম, উৎপল দেব, মুহাম্মদ নুরুল হক, মোকাদ্দেছা খানম ও লাভলী সিকদার প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিল হামিদ উল্লাহ। আলোচনা সভাশেষে শিক্ষার্থীদের নিয়ে শহীদ শেখ রাসেল এর ৫৭তম জন্ম বার্ষিকীতে কেক কাটা হয়। আলোচনা সভায় সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

